জাগো বাহে কোনটে সবাই

জা‌গো বা‌হে কোন‌টে সবাই
MD. RASHADUZZAMAN
---------------------------------------
জা‌গো বা‌হে কোন‌টে সবাই
চেংরা পোলাপান
সু‌খের অ্যালা দিন লাগিছে
ধরিম সুখের গান

মঙ্গার দেশের মানুষ হামরা
খাটে খাবার জানি
ফসল ফলে ঘরোত আনি
না পাই যদিল পানি।
তবু মোরা কষ্ট না পাই
চাবাই গুয়া পান ।।

খরার সময় খরা বেশি
বর্ষার সময় বন্যে
মাথাত হামার চিন্তে মেলা
ঘরোত দুইখান কণ্যে
কুুন্টি পামো ঢ্যানা ছ্যাড়া
খবর হামাক দ্যান।।

হাওলো পান্টি চালোত থুই
বাইগন পুড়ে খাই
ক্যাংকা করে কমো হামি
সুখের অভাব নাই
খাঙ্গাত বসে আড্ডা মারি
গাই ভাওয়াইয়া গান ।।

আদমদীঘি, বগুড়া।
৩০/০৫/২০২৪ ইং সকাল ৯ টা ৪৫ মিনিট

জা‌গো বা‌হে কোন‌টে সবাই by MD. RASHADUZZAMAN is licensed under CC BY-ND 4.0

Post a Comment

0 Comments